ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাবিতে 'বিপ্লবোত্তর স্বাধীন পররাষ্ট্র নীতির মুখ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৭:২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'বিপ্লবোত্তর স্বাধীন পররাষ্ট্র নীতির মুখ ও বাংলাদেশ-ভারত সম্পর্ক' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় শহীদী মঞ্চের আয়োজনে দর্শন বিভাগের সেমিনার কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। 

আলোচনার শুরুতে আব্দুল্লাহ-আল-রশিদ নিরবের উপস্থাপনায় জুলাই বিপ্লবের ওপর কবিতা আবৃত্তি করেন আমিরুল ইসলাম। আলোচ্য বিষয়ের ওপর মূল বক্তব্য প্রদান করেন নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক শাহাদাৎ স্বাধীন। 

আলোচনায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের পররাষ্ট্রনীতিকে নিয়ে নতুন করে ভাবতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে৷ আওয়ামী প্রফেসরদের দেয়া ভারতের সাথে আমাদের ফরেন পলিসি অবশ্যই ছুড়ে ফেলে দিতে হবে। আমাদের স্বার্থ বিবেচনায় আমাদের পলিসি নির্ধারণ করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে।

শহীদী মঞ্চের প্রতিষ্ঠাতা সাদিকুর রহমান জানান, নতজানু পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি প্রয়োগ করে এ দেশের স্বার্থরক্ষায় সরকারকে কাজ করতে হবে। এ দেশের জন্য যে থ্রেট সেটা মিলিটারি নয়; বরং নতজানু কোনো রাজনৈতিক দলের নতজানু পররাষ্ট্রনীতি। তাই আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আজ বলতে চাই, আমরা স্বাধীন এবং কৌশলগত পররাষ্ট্রনীতি দেখতে চাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য