ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৭:৩৬

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার আজাদ মোড়ের বাগেরহাটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনাকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন কাওসার শেখের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করে কর ফাঁকি ও দোকানের মালামাল রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও হোটেল খোলা রাখাসহ অন্যান্য দোকানপাট মনিটরিং করে তিনটি দোকানে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন কাওসার শেখ বলেন, বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, ক্যাশিয়ার (ভারপ্রাপ্ত) ও প্রধান সহকারী শাহাদত হোসেন, লাইসেন্স পরিদর্শক আলাউল ইসলাম পাটোয়ারী, কার্য সহকারী খাইরুল ইসলাম, টিকাদানকারী সুপারভাইজার ফজলে রাব্বী সরকার লিখন প্রমুখ।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার