কুতুবদিয়ায় অস্ত্রসহ চারজনকে আটক করেছে নৌবাহিনী
কক্সবাজারের কুতুবদিয়ায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উত্তর ধুরুং ইউনিয়নের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. ফিরোজ খান প্রকাশ মঞ্জু ডাকাত (৪৫), কৈয়ারবিলের মৃত গোলাম মাবুদের ছেলে মো. সুজা উদ্দিন (৩৮), আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচরের শিকদার মিয়ার ছেলে সাহেদ (৩৬) এবং একই এলাকার মৃত মোজাফফরের ছেলে নেছার (৩৮)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানিয়েছে, কুতুবদিয়া উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কন্টিনজেন্ট কমান্ডার ইমাম মাহদীর নেতৃত্বে একটি টিম উপজেলার আলী আকবর ডেইল, কৈয়ারবিল, উত্তর ধুরুং ও লেমশীখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন। তাবালের চরের ডাকাত শাহাবুদ্দিন বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড নেছারকে আটকের পর তার তথ্যের ভিত্তিতে সাহেদকে আটক করা হয়। পরে ওই দুজনের তথ্যের ভিত্তিতে ডাকাত গুরা কালু বাহিনীর সদস্য মো. ফিরোজ খান প্রকাশ মঞ্জু ও সুজা উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি দেশীয় রাইফেল, একটি বিদেশি একনলা বন্দুক, ছয়টি কার্তুজ, আটটি তাজা গোলা, দুটি খালি কার্তুজ, দুটি বড় চাপাতি, আটটি দা-বটি এবং চাকু জব্দ করা হয়।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসাইন জানান, দেশি-বিদেশি অগ্নায়েস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক