দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন
ভারতের চলচ্চিত্রের সব থেকে শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন ৷
এ বছরের শুরুতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন মিঠুন। এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন তিনি ৷ এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করে ভবিষ্যত প্রজন্মের জন্য বার্তা দিয়ে এই বাঙালি অভিনেতা বলেন, ‘আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে ৷’
‘শো রিল’ দেখানোর সময় আবেগঘন দেখায় মিঠুনকে। অনুষ্ঠানের দিনে হাতে চোটের কারণে প্লাস্টার হাতে মঞ্চে উঠতে সহযোগিতা নিতে হয় তাকে। পুরস্কার নিয়ে মিঠুন বলেন, ‘প্রথম জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকজনের ভূয়সী প্রশংসা পেয়ে আমার মাথা একটু একটু করে খারাপ হতে শুরু করে। যে বিশাল কিছু করে ফেলেছি আমি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে তো নিজেকে আলপাচিনো ভাবছিলাম। আমার অ্যাটিটিউড বদলে গিয়েছিল।’ এ সময় অভিনেতার অঙ্গভঙ্গি দেখে হাসতে থাকেন তার সহকর্মীরা।
ক্যারিয়ারে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে গায়ের রং যে ‘সমস্যা’ হয়ে দাঁড়ায় বলে জানান মিঠুন। জীবনে বহুবার গায়ের রং নিয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাকে। মিঠুনের ভাষ্য, ‘গায়ের রং বদলাতে তো পারব না, কিন্তু আমি তো নাচ করতে পারি। এমন নাচ করব, আমার পায়ের সাহায্যে, যে দর্শক আমার পা দেখবেন, তাদের চোখ আর আমার ত্বক, মুখের দিকে না যায়। আমি একেবারে সেটাই করেছি। কোথাও আমার পা থামতে দিইনি।’
১৯৭৬ সালে ‘মৃগয়া’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু মিঠুনের। বাংলা হিন্দিসহ ৬টি ভাষায় চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেতা। অভিনয়ের বাইরে রাজনীতিতেও নাম লেখান তিনি। প্রথমে বাম রাজনীতি এবং পরে তৃণমূল এবং বর্তমানে দেশের ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে রয়েছেন মিঠুন।
T.A.S / T.A.S
মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট
‘অভিযোগের মাঝে কোথাও শান্তি খুঁজে নিচ্ছি’
কখনো হাল ছাড়িনি : মিম
মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে : অনুপম খের
মাঝে মধ্যে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া: তানজিকা আমিন
সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী
সুশান্ত-জিয়ার মৃত্যু, নতুন করে কাকে দুষলেন তনুশ্রী
আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা?
‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’
আইনি বিপাকে নুসরাত জাহান
‘নকল গোঁফ ব্যবহার ছাড়া উপায় ছিল না’
কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ