ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলায় মৎস্য কর্মকর্তার দুর্নীতি-স্বেচ্ছাচারিতার বিচার ও অপসারণ দাবিতে মানববন্ধন


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ২:৯

বাগেরহাটের মোংলায় মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাসের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিচার এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে তার অপসারণ দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী নারী চিংড়িচাষিরা।

বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন নারী বাগদা চিংড়িচাষি ক্লাস্টার দলের ভুক্তভোগী সদস্যরা।

এ সময় ভুক্তভোগীরা বলেন, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস আমাদের কাছ থেকে ঘুষ নিয়েও চিংড়ি চাষে কোনো সহায়তা না করে উল্টো নানাভাবে হয়রানি করে আসছেন। তাই দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিচার ও অপসারণ দাবি করছি। আর আমরা যারা শতাধিক নারী চিংড়িচাষি তারা যেন ভালোভাবে চিংড়ি চাষাবাদে টিকে থাকতে পারি, সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

উত্থাপিত অভিযোগ অস্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এসব মিথ্যা, বানেয়াট ও ষড়যন্ত্রমূলক। এ অভিযোগের সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত