সেনাবাহিনী উদ্যােগের রাজস্থলীতে কেন্দ্রীয় পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ৫৬ বেঙ্গলের আয়োজনে কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল নুর উল্লাহ জুয়েলের পক্ষ থেকে রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় রাজস্থলী বাজার শ্রীশ্রী হরি মন্দিরের পূজামণ্ডপে অনুদান প্রদান করেছেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ফারহান আবরার কবির।
বুধবার (৯ অক্টোবর) সকালে রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী হরি মন্দিরে গিয়ে উৎসব উদযাপন পরিষদের সভাপতি মিঠুন চন্দ্র দে ও সাধারণ সম্পাদক রুপন দাসের হাতে এ অনুদান প্রদান করেন ক্যাপ্টেন ফারহান আবরার কবির।
অনুদান প্রদানকালে জোন কমান্ডারের নির্দেশে ক্যাম্প কমান্ডার বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য কাপ্তাই উপজেলায় অবস্থিত প্রতিটি পূজামণ্ডপে প্রতিদিন সেনাবাহিনীর টহল রয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগে ড্রোনের মাধ্যমে পূজার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে একটি এবং বাঙ্গালহালিয়া ইউনিয়নের তিনটি পূজামণ্ডপ রয়েছে বলে পূজা উদযাপন কমিটি গণমাধ্যমকে জানিয়েছে।
তিনি আরো বলেন, যৌথবাহিনীসহ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশে সেনাবাহিনী সার্বিক সহযোগিতার পাশাপাশি সর্বদা সজাগ রয়েছে।
T.A.S / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু