ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ইউএনওর সাথে রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত সাংবাদিক নেতাদের মতবিনিময়


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:৫

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাজস্থলী প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব কান্তি রুদ্র। ইউএনওর কক্ষে বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের নবর্নিবাচিত সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- রাজস্থলী প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি চাইথোয়াইমং মারমা, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মেজবাহ, সদস্য মিন্টু কান্তি নাথ, সুমন, নুশরাত জাহান নিশু ও উচাপ্রূ মারমা প্রমুখ।

সভায় ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কোনো প্রতিবেদনের জন্য কাউকে যেন অহেতুক ক্ষতিগ্রস্ত হতে না হয়, বিশেষ করে রাজস্থলী উপজেলায় সুনামের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশসহ আক্রোশে যাতে ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিস্বার্থে কারো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোনো প্রতিবেদন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, সংবাদ প্রকাশের সময় সরেজমিন খোঁজখবর নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত। সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে প্রেসক্লাবের উন্নয়নকাজ ও আইনশৃঙ্খলা বিষয়ে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রাজস্থলী উপজেলার উন্নয়ন, অগ্রযাত্রা, সমস্যা-সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের সহায়তা কামনা করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত যে কোনো ইতিবাচক বিষয়ে সহায়তার আশ্বাস দেন ইউএনও। বর্তমানে দেশে বেশি গুজব ছড়ানো হচ্ছে। ফলে গুজবকারীদের বিরুদ্ধে সকলে মিলে কান না পেতে সচেতন হয়ে রুখে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।

T.A.S / জামান

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি