গুরুদাসপুরে বসতবাড়ি ও ফসল নষ্ট না করে জলাবদ্ধতা নিরসনের দাবি কৃষকদের
টানা ভারি বর্ষণের ফলে গুরুদাসপুর উপজেলার বামনকোলা-গাড়ীষাপাড়ার ফসলি মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্য মাঠের দুই পাশেই ছিল কালভার্ট। কালভার্টের বিপরীতে বসতি গড়ে ওঠায় অকেজো হয়ে গেছে কালভার্ট দুটি। ফলে পানির নিচে তলিয়ে যাচ্ছে মাঠের ফসল।
বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বসতবাড়িগুলো অক্ষত রেখে ও ফসল নষ্ট না করে জলাবদ্ধতা নিরোসনের দাবি জানিয়ে মানববন্ধন করেন বামনকোলা পশ্চিমপাড়ার কৃষকরা।
জানা গেছে, এক সময় বামনকোলা-গাড়ীষাপাড়ার মাঠের পানি নিষ্কাশনে বামনকোলা পশ্চিমপাড়া ও নতুন পশ্চিমপাড়ায় দুটি কালভার্ট ছিল। সম্প্রতি নতুন বসতবাড়ি তৈরি হওয়াতে কালভার্ট দুটি বন্ধ হয়ে যা। ফলে পূর্ব পাশের মাঠের পানি বের না হয়ে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে পূর্ব মাঠের প্রায় ৬০ বিঘা জমির ধানক্ষেত তলিয়ে যেতে বসেছে। তবে ফসল রক্ষা ও বসতভিটার ক্ষতি না করে পানি নিষ্কাশনের দাবি জানান কৃষকরা। এসব দাবি জানিয়ে বুধবার বামনকোলার গ্রামীণ পাকা সড়কে দাঁড়িয়ে পশ্চিমপাড়ার দুই শতাধিক কৃষক মানববন্ধন করেন।
বামনকোলা পশ্চিমপাড়া গ্রামের কামাল, জালাল উদ্দিন, রফিক ফকির, মছের, সেলিম উদ্দিনসহ অন্তত ১০জন কৃষক জানান, পুরাতন বামোনকোলা গ্রামের ওই মাঠে এক সময় তিনটি ফসল ফলতো। জলাবদ্ধতার কারণে রাস্তার পূর্ব-পশ্চিম দুই মাঠের কৃষকরা ১৫ বছর ধরে জলাবদ্ধতায় ভুগছেন। টানা কয়েক দিন বৃষ্টি হলেই তলিয়ে যায় মাঠের ফসল। এতে ক্ষতির সম্মুখীন হন তারা। সরেজমিন তদন্তপূর্বক বসতভিটার ক্ষতি না করে পানি নিষ্কাশনের দাবি জানিয়েছেন উপজেলা প্রশাসনের কাছে।
এলাকাবাসী আরো জানান, পুরাতন বামনকোলার নতুন পশ্চিমপাড়া বটতলায় যে কালভার্ট আছে, ওই দিক দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে তাদের পশ্চিমপাড়ার মাঠের ধান নষ্ট হবে না। নয়তো তাদের পূর্ব দিকের মাঠের পানি পশ্চিম দিকের মাঠে দিলে প্রায় দুই হাজার বিঘা ধানের ক্ষেত নষ্ট হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, জলাবদ্ধতা নিরসনে ওই মাঠ পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন ওই এলাকার কৃষকদের সাথে কথা বলে সুবিধাজনক স্থানে অস্থায়ীভাবে নালা কেটে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রাশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে জলাবদ্ধতা নিরসনের পর স্থায়ী সমস্যা সমাধানের আগে কৃষকদের সাথে পরামর্শসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি