রণবীরের শয্যাসঙ্গী, অ্যানিম্যাল মুক্তির পর শুধুই কেঁদেছি : তৃপ্তি
রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। ছবিতে রণবীর কাপুরের শয্যাসঙ্গিনী হিসেবে ধরা দিয়েছেন তিনি। যেখানে একদমই খোলামেলা রূপে হাজির হন এই অভিনেত্রী।
যে কারণে ছবি মুক্তির পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তৃপ্তি। কীভাবে সামলেছেন সেই সময়, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।
তৃপ্তি জানান, ক্যারিয়ারে প্রথমবার যে ‘বাজে মন্তব্য’ পেয়েছেন, সেটা সামলাতে হিমশিম খেতে হয়েছে। যে কারণে অনেক কান্নাকাটিও করেছেন তিনি।
অভিনেত্রীর কথায়, ‘অ্যানিম্যাল মুক্তির আগে কোনও সমালোচনা ছিল না। তবে সমালোচনা হয়েছে ছবি মুক্তির পর। প্রথমদিকে কাজটা কঠিন ছিল। কারণ বুলবুল ও কালা-তে কাজ করার পরে কোনো সমালোচনা হয়নি। তখন লোকজনের মন্তব্য পড়ে খুব খুশি হতাম আর ভাবতাম, মানুষ কেবল ভালো জিনিসই লেখে, জীবনে কোনও সমস্যা নেই।’
‘তবে অ্যানিমেলের পর সেই ধারণা বদলে গেল। সিনেমা মুক্তির পর এত বেশি নেতিবাচক মন্তব্য শুনছিলাম, যে আমার জন্য ওই একটা মাস বেশ কঠিন হয়ে গেল। তখন ইতিবাচকের চেয়ে নেতিবাচক মন্তব্যগুলোতেই বেশি মনোযোগ দিচ্ছিলাম।’
তৃপ্তি বলেন, ‘অ্যানিম্যালের পর অন্তত দু-তিন দিন ধরে অনেক কেঁদেছি। আমি মোটেও এসবে অভ্যস্ত ছিলাম না। কখনওই ভাবিনি এত সমালোচনার মুখোমুখি হতে হবে। লোকেজন খুবই খারাপ কথা বলছিলেন। এ বিষয়ে যখন আমি আমার বোনের সঙ্গে কথা বলি, সে বলল- এটাকেও গ্রহণ করতে’।
‘এদিকে আমি সংবেদনশীল মানুষ, কারও সঙ্গে ঝগড়া হলে নিজের খোলসের ভিতর ঢুকে পড়ি। তাই ভীষণভাবেই আহত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কীভাবে কাজে মন দেব।’
প্রসঙ্গত শ্রীদেবী অভিনীত ‘মম’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তৃপ্তি দিমির। এরপর 'লায়লা, মজনু', 'বুলবুল', 'কালা'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিতেও তার চরিত্র আলোচনার ঝড় তুলেছে।
তৃপ্তিকে শিগগিরই দেখা যাবে রাকজ শান্ডিল্যের 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও' এবং আনিস বাজমির 'ভুল ভুলাইয়া ৩'-তে। বর্তমানে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-এর শুটিং করছেন তিনি।
এমএসএম / এমএসএম
কিরগিজস্তানের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী
সেই ২ অক্টোবরেই আসবে অজয়ের ‘দৃশ্যম ৩’
জয়ার কৃষি : ফলনে অবাক ভক্তরা, উচ্ছ্বসিত অভিনেত্রীও
ঘোষণার পরও কেন আসছে না ‘কাইজার টু’? হইচই ও নির্মাতার জবাব
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
যশবর্ধনের প্রথম সিনেমায় মা সুনিতাও, গোবিন্দ পরিবারের নতুন অধ্যায়
‘ডন ৩’ বিতর্কে আদালতেই মীমাংসা চান রণবীর
মুক্তির আগেই ‘টক্সিক’-এর টিকিট বিক্রিতে ঝড়
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্সি
শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন
সালমান শাহর উন্মাদনার গল্প নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’