কুতুবদিয়া হাসপাতালের প্রথম সিজারিয়ান শিশুর পুকুরে ডুবে মৃত্যু
কুতুবদিয়া হাসপাতালের প্রথম সিজারিয়ান শিশু তুরাশ মিয়া (২১ মাস) পুকুরে ডুবে মারা গেছে। সে বড়ঘোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজম কলোনি গ্রামের মোরশেদের সন্তান।
জানা গেছে, বুধবার (৯ অক্টোবর) বিকালে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তুরাশ মিয়া। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নেছারুল করিম পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বপ্রথম সিজারের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছিল তুরাশ মিয়া। তখন মায়ের বয়স ছিল ২১ বছর। কুতুবদিয়া হাসপাতালের প্রথম সিজারিয়ান শিশুর সফল অস্ত্রপচার ছিল সেটি। ২১ মাস বয়সে পানিতে ডুবে পৃথিবী থেকে বিদায় নিল শিশুটি।
T.A.S / জামান
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক