র্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের রাবেয়া-ফাহিমার
১০ বছরের অপেক্ষা ঘুচিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। তবে পরের ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে হেরে যায় টাইগ্রেসরা। তবে ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্ব মঞ্চে সুখবর পেয়েছে বাংলাদেশের ২ স্পিনার। আইসিসি প্রকাশিত বোলারদের হালনাগাদ র্যাংকিংয়ে এগিয়েছেন দুই লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান।সর্বশেষ তালিকায় এক ধাপ এগিয়ে বোলারদের তালিকায় নবম স্থানে উঠেছেন রাবেয়া। তিনি চলমান বিশ্বকাপের দুই ম্যাচে মিতব্যয়ী বোলিংয়ের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন। তিনি ছাড়া টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ের সেরা ২৫-এ নেই বাংলাদেশের আর কেউ।
বিশ্বকাপের দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া ফাহিমা বড় লাফ দিয়েছেন। তিনি ১৩ ধাপ লাফিয়ে উঠেছেন ৪৫ নম্বরে। তবে অবনতি হয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও পেসার মারুফা আক্তার। উভয়েই দুই ধাপ করে পিছিয়ে নাহিদার অবস্থান ২৭তম ও মারুফা আছেন ৩১ নম্বরে। বোলারদের র্যাংকিংয়ে সবার ওপরে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের স্পিনার সোফি এক্লেস্টন। অল্প সময়ের জন্য হলেও শীর্ষে উঠে ইতিহাস গড়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। খানিক পরই আবার তিনি দুইয়ে নেমে যান।
Aminur / Aminur
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি