ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে কমিটি ঘোষণার দাবি তৃণমূলের


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১২:২৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। ওই দিন ফরিদপুরের জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও প্রকাশের দাবি জানিয়েছেন ফরিদপুরের তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় দুই বছরের মতো ফরিদপুরের জেলা বিএনপির কমিটি ভেঙে দেয়া হয়েছে। 

পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব পেয়েছিলেন ফরিদপুরের কৃতী সরাতান বিএনপির কেন্দ্রীয় নেত্রী বর্ষীয়ান নেতা কে এম ওবায়দুর রহমানের উত্তরসূরি শামা ওবায়েদ, মাদারীপুরের কৃতী সন্তান ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি খন্দকার মাশুকুর রহমান মাশুক এবং গোপালগঞ্জের কৃতী সন্তান সেলিমুজ্জামান। কিন্তু দীর্ঘ প্রায় দুই বছরে তারা পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হয়েছেন। 

ফরিদপুর জেলা কমিটি না থাকায় ফরিদপুরে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড অনেক পিছিয়ে আছে। জেলা বিএনপির সাবেক নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে তারা কমিটি নিয়ে মুখ খুলতে চাননি। শুধু বলেছেন, সমস্যা আছে, পরে বলব। 

নাম প্রকাশ না করার শর্তে সদ্য বিলুপ্ত কমিটির এক সদস্য জানান, আমরা এই মুহূর্তে কোনো কথা বা মন্তব্য করতে পারছি না। কারণ এতে কমিটি থেকে তাদের বা তার নাম বাদ পড়তে পারে। তবে তৃণমূল ও যারা বিএনপিকে ভালোবাসে তাদের সবার দাবি, আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কমিটি ঘোষণা করা হোক।   

কমিটি ঘোষণার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, করোনা মহামারী সমস্যার জন্য পূর্ণাঙ্গ কমিটি করতে পারছি না। তবে দ্রুততম সময়ের মধ্যেই জেলা কমিটি করা হবে এবং এই কমিটিতে সেই সব নেতা থাকবেন যারা বিগত দিনে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।  

এমএসএম / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা