ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১:১৫

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। আজ রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়াম হলে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।

সহকারী প্রোগ্রামার খালেদ রহিম ও আকতার সানজিদা জাফর পপির  সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামেলা খানম রুপা, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন সরকার, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, বরকল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, বরমা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হোসেন জাহাঙ্গীর, সাবেক মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। নিজের আশপাশে পুকুর-জলাশয়ে মাছ চাষ করে নিজে স্বাবলম্বী হন, পাশাপাশি মৎস্য খাদ্য বৃদ্ধিতে সহায়তা করুন। তিনি আরো বলেন, বাংলাদেশ বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। দেশীয় মাছ উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্যচাষিদের প্রণোদনাসহ সহজশর্তে ঋণ প্রদান করা হচ্ছে।

পরে উপজেলা পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত এবং বিভিন্ন মৎস্য খামারিদের মৎস্য খাদ্য প্রদান করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল