ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে নিরাপদ পানির নিশ্চয়তায় ক্যাবকে স্মারকলিপি প্রদান


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ২:১০

চট্টগ্রাম শহরে নিরাপদ পানির নিশ্চয়তা বিধানে করণীয় ও সমস্যা নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইনকে স্মারকলিপি দিয়েছে চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৯ অক্টোবর) সমিতির সভাপতি ফয়সল আবদুল্লাহ আদনান স্মারকলিপিটি প্রদান করেন। এ সময় সাংবাদিক এমএ হোছাইন, সমিতির সদস্য ও আল মদিনা ড্রিংকিং ওয়াটারের মালিক মওলানা নাসির উদ্দীন ও ইকো ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে বিএসটিআই অনেুমোদিত ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরিতে বিদ্যমান সমস্যা, বিশেষ করে পানি পরীক্ষায় চট্টগ্রামে ল্যাব সুবিধা না থাকা, ক্যালিব্রেশনের জন্য ক্ষুদ্র ফ্যাক্টরির জন্য পৃথক মানদণ্ড না থাকায় অনেক উদ্যোক্তাকে মানসনদ প্রাপ্তিতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। একই সাথে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং গ্রাহকরাও মানসম্পন্ন পানি প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন তার বক্তব্যে চিটাগাং ড্রিংকিং ওয়াটার ওনার্স অ্যাসোসিয়েশনের দাবিদাওয়াগুলো বিএসটিআইয়ের সাথে আলোচনা করে দ্রুত সমাধান করার আশ্বাস দেন। একই সাথে চট্টগ্রামে নিরাপদ ও মানসম্পন্ন খাবার পানি সরবরাহে সমিতির উদ্যোগকে আরো সম্প্রসারণের সুপারিশ করেন। তিনি অবৈধ ও মানহীন ফ্যাক্টরির উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার