ঘোড়াঘাটে ইয়াবা বিক্রির সময় আটক ১
দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় একজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে জব্দ করা হয় ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা, যার বাজারমূল্য ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত উসমান আলী (৫৮) নবাবগঞ্জ উপজেলার কবুলীপাড়া এলাকার মৃত রইচ আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় থানা এলাকায় জরুরি ডিউটি করাকালে রানীগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ১নং বুলাকিপুর ইউপির অন্তর্গত শালিকাদহ সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের সামনে হেয়ারিং রাস্তার ওপর কয়েক ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিস ইনচার্জকে অবহিত করে এসআই সাগর শেখ ও সঙ্গীয় ফোর্সসহ আসামির হেফাজতে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, থানা এলাকায় জরুরি ডিউটি ও পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ