ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার

এশিয়ান টিভির রিপোর্টার ফরিদ আহমেদ নয়নের থানায় অভিযোগ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১০-১০-২০২৪ বিকাল ৫:৩৩

রাজধানীর উত্তরার আজমপুর জমির আলী মার্কেটে সংবাদ সংগ্রহ করতে গেলে হেনস্তার শিকার হন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। এ সময় তাকে একটি রুমে ২০ মিনিট আটক রাখার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো অভিযোগটি আমলে নেয়নি উত্তরা পশ্চিম থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর জমির আলী মার্কেটে গণ্ডগোল হচ্ছে এবং সেখানে পুলিশ ও আর্মি অবস্থান করেছে- এ সংবাদে সাংবাদিক ফরিদ আহমেদ নয়ন তথ্য সংগ্রহ করতে যান। একপর্যায়ে ১নং বিবাদীর কাছে ঘটনা জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় শোনামাত্রই তেড়ে আসেন। আমার হাতে থাকা রিয়েলমি মডেলের মোবাইল ফোন কেড়ে নেয় এবং অকথ্যভাষায় গালিগালাজ করে। তখন ২নং বিবাদী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিবাদীদ্বয় আমার ফোন নিয়ে তাদের অফিস রুমে ঢুকে যায়। আমি ও আমার সংগীয় সাংবাদিক বিবাদীদের কাছ থেকে আমার ফোনটি ফেরত নেয়ার জন্য তাদের অফিস রুমে প্রবেশ করলে বিবাদীদের আরো ৪-৫ জন অজ্ঞাতনামা সহযোগী অফিস রুমে প্রবেশ করে। বিবাদীরা জোরপূর্বক আমার মোবাইল ফোনের ছবি ও ভিডিও ডিলিট করে দেয়। ১নং বিবাদী আমার মোবাইল ফোনের স্কিন ভেঙে ফেলে। ১ ও ২নং বিবাদী তাদের অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে আমাকে এ ধরনের নিউজ না করার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদান করে। আমি ও আমার সংগীয় সাংবাদিককে প্রায় ২০ মিনিট আটক রাখার পরে ফোনসহ তাদের রুম থেকে বের করে দেয়। বিবাদীদের অফিসের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যাবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় ১নং বিবাদী রাবেয়া সনি (৩৪) পিতা জমির আলী ও ২নং বিবাদি মো. আল আমিন (৩৮) পিতা অজ্ঞাতসহ আরো ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। সাংবাদিকের মোবাইল কেড়ে নেয়া এবং তাকে আটকের বিষয়ে জানতে চাইলে রাবেয়া সনি কথা না বলে মুঠোফোনের লাইন কেটে দেন। পরবর্তীতে ফোন দিলে ফোন কেটে দিয়ে ফোনের সুইচ অফ করে দেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বিষয়টি তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ