ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দোহাজারীতে জোরপূর্বক জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ১২:৪

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় জোরপূর্বক জায়গা দখললের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অসহায় একটি পরিবার। পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আহম্মদ নবীর অসহায় বৃদ্ধা স্ত্রী বুলু আক্তারের বসতভিটার ওপর কবির গং জোরপূর্বক স্থাপনা নিমার্ণের চেষ্টা করার প্রতিবাদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোহাজারীর একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী অসহায় বৃদ্ধা মহিলা বুলু আক্তার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বৃদ্ধা বুলু আক্তারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে জান্নাতুল ফেরদৌস। এ সময় লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়- গত ২৪ বছর আগে আমার মরহুম পিতা ও আমার মায়ের নামে তিন দাগে এক খানি জায়গা ক্রয় করে বিএস খতিয়ান নামজারি করে বসতঘর নিমার্ণ করে বসবাস করে আসছেন। কিস্তু বারির পার্শ্ববর্তী কবির আহমদ গং, ইসমাঈল ও সাইফুল গং গত ৫-৬ বছর আগে আমাদের বসতভিটার একটি দাগের কিছু অংশ দাবি করলে স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে বৈঠক করলে তারা কোনো জায়গার কাগজপত্র দেখাতে পারেননি। তবুও জোরপূর্বক জবরদখলের পাঁয়তারা করলে আমরা আদালত ও থানা পুলিশের আশ্রয় নেই।

পরে ২০২৩ সালের ১৩ জানুয়ারি আমার বাবা ও তার ১ মাস পর ফেব্রুয়ারির ৫ তারিখ আমার মেজো ভাই হঠাৎ মারা যান। ফলে আমার মা, আমি ও আমার অন্য আর এক ভাই দিশাহারা হয়ে খেয়ে না খেয়ে কোনোমতে দিন পার করছি। এদিকে সরকার পতন হওয়ার পর থেকে পুলিশ প্রশাসনের কার্যক্রম সীমিত দেখতে পেয়ে দোহাজারী পৌরসভার নামধারী ছাত্র সমন্বয়ক পরিচয় দানকারীর মাধ্যমে সন্ত্রাসী বাহিনী জায়গা দখল করার পাঁয়তারা চালাচ্ছে। খবর পেয়ে আমার মা আদালতের শরণাপন্য হলে আদালত আগামী ১৪ অক্টোবর নিষেধাজ্ঞার শুনানির দিন ধার্য করে। সে খবর শুনে দুর্গাপূজায় প্রশাসন ব্যস্ত থাকার সুবিধা নিয়ে প্রতিপক্ষ কবির গং গত ৯ অক্টোবর জোরপূর্বক আমাদের জায়গার ওপর ইট, বালু, টিনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে স্থাপনা নিমার্ণের জন্য স্তূপ করে। যে কোনো মুহূর্তে রাতের আঁধারে তারা জবরদখল করে স্থাপনা তৈরি করবেন এবং তাতে বাধা দিলে আমাদের প্রাণে মেরে ফেলবেন।

এজন্য প্রশাসনের সুদৃষ্টির মাধ্যমে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে উল্লেখ করা হয়।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ