ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিরিন-সাজিলের জন্য খুশি পরীমনি, দিলেন দোয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৪ দুপুর ১২:৪৮

ছয় বছরের প্রেমের পর বিয়ে করলেন চিত্রনায়িকা শিরিন শিলা। গতকাল রাতেই পারিবারিক আয়োজনে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

বিয়ের খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন এ দম্পতিকে অভিনন্দন জানান নায়িকার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি তাদের অভিনন্দন জানিয়েছে শোবিজ অঙ্গনের তারকারাও। এই তালিকায় রয়েছে চিত্রনায়িকা পরীমনি।

এর আগে নায়িকা শিরিন শিলা জানিয়েছিলেন, বৃহস্পতিবার রাতেই বিয়ের পিড়িতে বসছেন তিনি। এরপর এদিন রাতেই সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়- বিয়ের সাজে, হাতে কাবিননামার বই। সেখানে স্বাক্ষর দিচ্ছেন নায়িকা শিরিন। পাশেই বসে আছেন তার সদ্য পরিণত হওয়া স্বামী- আবিদুল মোহাইমিন সাজিল। ছবির ক্যাপশনে শিরিন লেখেন, ‘আলহামদুলিল্লাহ কবুল। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সেই ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন চিত্রনায়িকা পরীমনি। সঙ্গে জুড়ে দেন শিরিন শিলার আইডি। নতুন এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে পরী লেখেন, ‘তোমাদের জন্য খুশি, দোয়া।’

এর আগে শিরিন এও জানান, পরিবারের সম্মতিতেই ৬ বছরের প্রেমিককেই বিয়ে করছেন নায়িকা। আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে, পরে ধুমধাম করে আয়োজন করা হবে বলে জানান শিরিন।

২০১৮ সালের অক্টোবরের ১০ তারিখে প্রেমিক সাজিলের সঙ্গে শুভদৃষ্টি হয় নায়িকা শিরিন শিলার। অবশেষে তার ৬ বছর পর পূর্ণতা পেল তাদের প্রেম। 

সাজিল পেশায় ফার্মাসিস্ট, বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল অ্যাজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

এদিকে নায়িকা শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে চুমু দিতে চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করেননি তিনি। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।

T.A.S / T.A.S

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...