ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পূজায় ভিন্ন লুকে ধরা দিলেন সুস্মিতা সেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২৪ রাত ৯:১১

দুর্গাপূজা উপলক্ষ্য মুম্বাইয়ের একটি মণ্ডপে দেখা মিলল সুস্মিতা সেনের। সঙ্গে ছিলেন বয়ফ্রেন্ড রোমান শল ও মেয়ে আলিশা সেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী। এদিন মণ্ডপে গ্রিন প্রিন্টেড টপে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন সুস্মিতা। মণ্ডপে প্রবেশের পরেই প্রথমে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করেন। এরপর হাত নেড়ে পুরোহিতকেও অভিবাদন জানান। বাইরে এসে বেশ কয়েকজন দুস্থ মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলেন। ফের আসার প্রতিশ্রুতিও দেন। এরপর রোমানের গাড়িতে করে ফিরে আসেন প্রাক্তন মিস ইউনিভার্স। সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়েছিলেন অভিনেত্রী। টক শো-এ অভিনেত্রী খোলসা করেন বড় তথ্য। 
জানিয়েছিলেন, রোমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই। এদিকে, গত বছর ললিত মোদি দাবি করেছিলেন, সুস্মিতার সঙ্গে তিনি ডেট করছেন বিয়েও করবেন। পরে অবশ্য ললিতের কথা উড়িয়ে দেন সুস্মিতা। প্রাক্তন প্রেমিক রোমানের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।সুস্মিতা সেনকে শেষ দেখা গিয়েছিল পরিচালক রাম মাধবনির ক্রাইম থ্রিলার শো আরিয়া ৩-এ। ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হয়েছিল এই সিরিজ।

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...