হঠাৎ মণ্ডপে মেজাজ হারালেন কাজল
উত্তর মুম্বাইয়ে সর্বজনীন দুর্গাপূজা ‘মুখার্জিদের পুজো’ হয়ে গেছে। এই পূজায় ষষ্ঠীর দিন ভিড় জমাতে শুরু করেন সাধারণ দর্শনার্থী থেকে তারকারা। পূজার প্রথম দিন থেকে দশমী পর্যন্ত যারা সর্বক্ষণ মণ্ডপে থেকে নিজের হাতে খাবার পরিবেশন করেন। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কাজল, রানি মুখার্জি, শ্রাবণী মুখার্জিসহ তারকা মহলের অনেকেই। সপ্তমীদের দিন পরিবারের সদস্যদের নিয়ে প্রায় সারা দিন পূজামণ্ডপে বিভিন্ন কাজ করেছেন কাজল।
কখনও আগত অতিথিদের সঙ্গে খোশগল্পে মেতেছেন। সব কিছুই করেছেন হাসিমুখে কিন্তু, খাবার পরিবেশন করতে গিয়ে আচমকাই রেগে গেলেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় কাজল এক মহিলার উদ্দেশে বলছেন, ‘সরে যান, পিছনে যারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তাদের দিতে দিন।’ অপর এক মহিলা যখন জানান তিনি সবে এসেছেন, তখন কাজল বলেন, ‘মিথ্যা কথা বলা ঠিক না।’উল্লেখ্য, ধুমধাম করে কাজলের বাড়িতে পালন হয় দুর্গাপূজা উৎসব। দীর্ঘদিন চলে প্রস্তুতি। দেদার পাতপেড়ে খাওয়া-দাওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন এ ঘটনার পর কাজলকে হেসে ফেলতেও দেখা যায়।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ