ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আন্দোলনের গুলিবিদ্ধ কিশোর আকাশের পাশে স্বেচ্ছাসেবক দলের সবুজ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ৪:০

গত ১৬ জুলাই মঙ্গলবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  নিজের কর্মস্থলে যাওয়ার পথে পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষের সময়  মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয় কিশোর আকাশ।আকাশ মুরাদপুরে এলাকায় মোটরগাড়ির গ্যারেজে কাজ করেন।দুপুরের খাবার খেয়ে আসার সময় মুরাদপুর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। সে সময় গুলিবিদ্ধ আকাশ চিকিৎসার জন্য চমক হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় তার পুরো পরিবারটি অর্থ সংকটে পরে। 

এ সময় সেদিনের ঘটনা বর্ণনা দেয় আকাশ তিনি বলেন,আমি ভাত খেয়ে গ্যারেজে যাওয়ার সময় গোলাগুলির শব্দ শুনছিলাম। তখন অনেকের সঙ্গে আমি দৌড়ে নি।গ্যারেজে পৌঁছে যাই। ওখানে যাওয়ার পর মালিক আমার পেট থেকে রক্ত দেখে বলেন গুলি লেগেছে।তখন মালিক হাসপাতালে নিয়ে আসে।তাকে এখন পর্যন্ত তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। তার গ্যারেজের মালিক তন্ময়ও এক ব্যাগ রক্ত দিয়েছেন। গত বৃহস্পতিবার আকাশের অস্ত্রোপাচার হয়। এখনো পুরোপুরি সুস্থ হয়নি। আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে বলে চিকিৎসকেরা জানান। তার শয্যাপাশে পাওয়া যায় বাবা মো. এনামকে। 

আকাশরা এক ভাই এক বোন। আকাশ ছোট। বড় বোন শারমিনও মেডিকেলে ভাইয়ের পাশে আছে প্রথম থেকে। শারমিন বলেন,তার অস্ত্রোপচারের স্থানটি শুকায়নি। আরও কয়েক দিন থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় গতকাল ১৬ জুলাই গুলিবিদ্ধ হয় আকাশ।

এ দিকে গুলিবিদ্ধ আকাশের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন ও আকাশের পরিবারের সাথে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ।

এ সময় পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ বলেন,আমি আমার সাধ্যের মধ্যে দেশরত্ন তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজের কর্মস্থলে যাওয়ার পথে পুলিশ ও ছাত্রজনতার সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আকাশের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়িয়েছি।সবাই আকাশের জন্য দোয়া করবেন যাতে সে খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।  

এদিকে গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের জন্য কোরআন খতম,দেশ ও জাতির জন্য বিশেষ মুনাজাত সহ মাদ্রাসায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন ও ভাস্যমাহিন ও ফুটপাতে থাকা অসহায় পথচারী শিশুদের মাঝেও খাবার বিতরণ করেন মোঃ সবুজ, বায়েজিদ বোস্তামী থানাধীন বর্মা  কলোনির জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে ছাত্ররা ও বিভিন্ন নেতাকর্মী আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার