ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে খামারিদের মাঝে পশুপাখির খাদ্য সামগ্রী বিতরণ


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২৪ বিকাল ৫:১৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রায় দেড় শতাধিক খামারীদের মাঝে গবাদিপশু পাখির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুরে উপজেলার  চরএলাহী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌসির সার্বিক তত্তাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক।

এসময় তিনি বলেন,আমরা খামারিদের জন্য মধ্যমেয়াদি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি,তারমধ্যে বিদ্যুৎ বিল দিতে না পারলে খামারিদের লাইন কেটে দেয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে। এছাড়াও খামারিদের জন্য বিদ্যুৎবিল কমিয়ে আনার  বিষয় ও হৃনগ্রস্থদের কিস্তি পরিশোধে সময় বাড়িয়ে দিয়ে লভ্যাংশ কমানোর আলোচনার কথাও জানান তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় পরিচালক হুমায়ুন কবির। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ,কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দীন, চরএলাহী যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তোতা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রাণি পুষ্টি উন্নয়ন প্রকল্পের ডাইরেক্টর আমজাদ হোসেন ভূইয়া,পিপিআর নির্মুল প্রকল্পের উপ-পরিচালক ডাঃ অমর জোতি চাকমা, উপ-পরিচালক শরিফুল হক,উপ-পরিচালক মেহেদী হাসান মামুন, উপপরিচালক (কৃত্রিম প্রজনন) আমিনুল ইসলাম খান।

অনুষ্ঠান শেষে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান, ঘাসে কাটিং বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিদর্ষণ করেন মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি