বাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামরে বাঁশখালীতে বিএনপি ও আওয়ামী নেতার নেতৃত্বে বেড়িবাঁধ এলাকা থেকে অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে উপকূলের সচেতন নাগরিক সমাজ। শনিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মৌলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপকূলের সচেতন নাগরিক সমাজের জাহেদুল ইসলাম (তুষার), মঈনুদ্দিন (সাগর), ফজলুল হকসহ অর্ধশতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
এ সময় তারা বলেন, বিগত সাড়ে ১৬ বছর যাবত স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা পুরো বাঁশখালীকে লুটেপুটে খেয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ স্বপ্ন ও দাবি ছিল স্থানীয় বেড়িবাঁধ নির্মাণের। সাবেক এমপি মোস্তাফিজের আমলে বেড়িবাঁধ নির্মাণের জন্য ক্রমান্বয়ে প্রায় ৪০০ কোটি টাকার বরাদ্দ হলেও নানা অনিয়মের মধ্যদিয়ে কাজটি শেষ হয়। কিন্তু আওয়ামী লীগ নেতা আনিস, খানখানাবাদ ইউনিয়ন বিএনপি নেতা আকতার হোসেন ও উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলামের নেতৃত্বে খানখানাবাদের বেড়িবাঁধ এলাকা থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে মাটি কেটে লাখ লাখ টাকা উপার্জন করে আসছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একপর্যায়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণবিপ্লব ঘটে। এতে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার পর তাদের এমপি-মন্ত্রীসহ তাদের নেতারাও আত্মগোপনে চলে গেলেও বাঁশখালীর খানখানাবাদের বেড়িবাঁধ এলাকা থেকে কথিত আওয়ামী নেতা আনিস ও কথিত বিএনপি নেতা আকতার হোসেন এবং নজরুল ইসলামের নেতৃত্বে অবৈধ মাটি কেটে পুনরায় রমরমা মাটি ব্যবসা চালিয়ে যাচ্ছে।
উপকূলবাসীকে ঝুঁকিতে ঠেলে দিচ্ছে দাবি করে মানববন্ধনকারীরা বলেন, ভূমিদস্যু ও মাটিখেকোদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অবৈধভাবে পুনরায় মাটি কাটছে। প্রশাসন সাময়িক কিছু অভিযান পরিচালনা করলেও অসাধুদের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না। তাই এই মাটিখেকোদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি