ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আমরা একে অপরের আপনজন : মীর হেলাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১১:৫৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোনো অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না। বিএনপি আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। শনিবার (১২ অক্টোবর) রাতে মহানবমী ও বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি শারদীয় দুর্গাপূজার বিদায়ের সুরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের মহানবমী ও বিজয়া দশমীর চট্টগ্রাম নগরীর বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়ে পশুশালা মন্দির, এনায়েতবাজারস্থ গোয়ালপাড়া কদারনাথ মন্দির, পাথরঘাটা ওয়ার্ডের ব্রিকফিল্ড রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে সবাই মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি আরো বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষের একত্র বসবাসের কারণে চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল স্থান। সম্প্রীতির অতীত সেই ঐতিহ্য অটুট রেখে চট্টগ্রামের সকল পূজারি ও দর্শনার্থীরা দুর্গোৎসব পালন করছেন।

মীর হেলাল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমি আপনাদের পাশে আছি। এ সময় সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখতে চট্টগ্রামবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরো বলেন, আমারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সকল ধর্মের মর্মবাণী দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ। বর্বর ও হিংসাত্মক যুদ্ধের বিপরীতে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া আমাদের সকলের কর্তব্য। 

এ সময় নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, নগর যুবদলের সহ-সভাপতি এমএ রাজ্জাক, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শফিকুল আলম, নগর যুবদল নেতা একরামুল হক রাজু, নগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পী, নুর নবী, মহররম আলী, পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফি মোহাম্মদ জাহেদ, কোতোয়ালি থানা বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দীন, নগর ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন শিশির ও আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব বাপ্পী দে, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরের সহ-সভাপতি কাজল দেব, পশুশালা পূজা পরিষদের সভাপতি মিঠু শর্মা, সাধারণ সম্পাদক বিকি বিশ্বাস, পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিদ আবির, কোতোয়ালি থানা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক সানি, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, পাহাড়তলী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তৌহিদুল আলম শিপন, মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাংগীর আলম, সদস্য মুজাহিদুল ইসলাম সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জামান / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার