ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ২:৬

নওগাঁর মান্দায় হামিদুর রহমান নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার গণেশপুর ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য ও শ্রীরামপুর গ্রামের মৃত তছির উদ্দিন চকদারের ছেলে। অপরদিকে ভুক্তভোগী শহিদুল ইসলাম ও সাইফুল ইসলাম গং একই গ্রামের প্রতিবেশী।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভুয়া দলিল দেখিয়ে ইউপি সদস্য হামিদুর রহমান শ্রীরামপুর মৌজার আরএস ৩৬২ খতিয়ানের ৪৬ শতাংশের ৫ শতাংশ, ৬৬৪ দাগের ৪৬ শতাংশ জমি ও আরএস ৩৬৪ খতিয়ানের ৩৬৪৬ দাগে ৬ শতাংশ জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন। এছাড়াও তিনি ৫৮১ ও ৫৮২ খতিয়ানের ৪৩ শতাংশ জমি ১৬৭৮৩নং ভুয়া দলিল দেখিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছেন। পরবর্তীতে ভুক্তভোগীরা উল্লিখিত ১৬৭৮৩নং দলিলের ভলিয়ম তলব করে দেখা গেছে দাতা মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া গ্রামের শ্রী জানা সরদার, উপরোক্ত দাগ-খতিয়ানের সঙ্গে যার কোনো মিল নেই। ইউপি সদস্যের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা কয়েক দিন আগে নিজেদের পৈতৃক সম্পত্তি দখলে নেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য হামিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি অসুস্থত বলে জানান। তবে অভিযোগের ব্যাপারে তিনি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।

এমএসএম / জামান

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন