উলিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
‘‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিসের কর্মীদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মহড়া প্রদর্শন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্বাস আলী, অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভের (নারী) নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি
বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল