ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ফারহানা জাহান নিপার পূজামণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময়


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৪:৫

বাগেরহাট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও ৯নং সেক্টরের সেকেন্ড ইন কমান্ডার, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম-মহাসচিব, প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটির অন্যতম সদস্য শামসুল আলম তালুকদারের জ্যেষ্ঠ কন্যা বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা মোরেলগঞ্জ-শরণখোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি আর্থিক অনুদান প্রদান করেন।

অ্যাড. ফারহানা জাহান নিপা বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাগেরহাট-৪ আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী। তিনি শুক্র ও শনিবার বহরবুনিয়া ইউনিয়ন, বনগ্রামের বহরবৌলা, বিষখালী, শ্রীপুর, দাসখালী; হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর, শৌলখালী ও দৈবজ্ঞহাটির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশলবিনিময় করেন ফারহানা জাহান নিপা।

ফারহানা জাহান নিপা বলেন, আমি বিগত বছরগুলোতে এ অঞ্চলের মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। নির্যাতিত হয়ে কারাগারে ছিলাম দীর্ঘদিন। আন্দোলনে অংশ নিয়ে পরিবার নিয়ে আমাকে পালিয়ে বেড়াতে হয়েছে। কিন্তু আমি হাল ছাড়িনি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করে চলেছি।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার মাদকের মাধ্যমে যুবসমাজকে ধ্বংস করেছে। শিক্ষাব্যবস্থাকে ভঙ্গুর করেছে। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। ভোটবিহীন একটি গোষ্ঠী জোরপূর্বক স্বৈরাচারী কর্মকাণ্ড করেছে। এ দেশের মানুষের ওপর জুলুম করেছে। মোরেলগঞ্জ এবং শরণখোলা উপজেলার মানুষও নির্যাতনের শিকার হয়েছে। এখন পরিবর্তনের সময় এবং সর্বসাধারনের একতাবদ্ধ হওয়ার সময় বলে এলাকাবাসীর যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান, বন্ধু দলের কেন্দ্রীয় সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, খুলনা সরকারি পলিটেকনিক কলেজের ছাত্রনেতা আসাদুজ্জামান প্রিন্স, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা দলের সেক্রেটারি খলিলুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূরুল ইসলাম মোল্লা, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম শোয়াইব শরীফ (শোয়েব), তাঁতী দলের উপজেলা সভাপতি দুলাল হোসেন, তাঁতী দল নিশানবাড়িয়ার নেতা মো. বেল্লাল হোসেন, মো. মাহি, যুবদল নেতা জাহিদ কিসমত, যুবনেতা কাজী কবির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত