কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের উদ্যোগে ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানে সারাদেশের ন্যায় কুতুবদিয়ায়ও দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুতুবদিয়া ফায়ার সার্ভিস ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।
মহড়াপরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. জামাল উদ্দিন, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উপজেলা সিপিপির টিম লিডার (ভারপ্রাপ্ত) ওসমান গনি, দক্ষিণ ধূরুং ইউনিয়ন টিম লিডার মাস্টার ফরিদুল আলম প্রমুখ।
জামান / জামান
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক