ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বন্যার্তদের মাঝে খুকৃবির ত্রাণ ও প্রাণিখাদ্য বিতরণ


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১১:১৪

বন্যার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নষ্ট হয়েছে ফসল। গবাদিপশু বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বন্যার পানিতে খড় নষ্ট হয়ে যাওয়ায় ও চারণভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্যের চরম সংকট। একদিকে নিজেদের খাদ্য সংকট, অন্যদিকে গবাদিপশুর রোগব্যাধি প্রকট। সব মিলিয়ে বিভীষিকাময় সময় পার করছেন খুলনার ঘোষড়া, মাগুরাঘোনা ও ডুমুরিয়ার সাধারণ নিম্নআয়ের জনগণ ও প্রান্তিক খামারিরা। 

এই মহাসংকটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) মানবসেবার ব্রত নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় রবিবার (১৩ অক্টোবর) ঘোষড়া, মাগুরাঘোনা ও ডুমুরিয়ার ৫৫টি পরিবারের মাঝে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি টিমের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, আলু, চিড়া, লবণ, চিনি ও স্যালাইন। একই সাথে প্রান্তিক ৪৫টি পরিবারের মাঝে প্রাণিখাদ্য বিতরণ করা হয়। প্রাণিখাদ্যের মধ্যে মিক্সড ভুসি বিতরণ করা হয়। 

ইন্টার্ন ডা. আহনাফ তাহমিদ শব্দ বলেন, বন্যা পরিস্থিতির এই সময় গবাদিপশুর খাদ্য সংকট নিরসন, প্রাণির স্বাস্থ্যরক্ষা ও খামারিদের আর্থিক দুরবস্থা দূরীকরণে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মানুষের পাশে দাঁড়াতে চাই। 

ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী নাজমুস সাকিব জানান, সামনের দিনগুলোতো আমরা চেষ্টা করব বন্যাপরবর্তী সহায়তা কর্মসূচি চালু করার। একই সাথে মাছচাষিরা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের মাছের পোনা দেয়ার পরিকল্পনা রয়েছে।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য