ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১১:৪৮

চট্টগ্রামে গণমাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ ও মেধাবী পেশাদার সাংবাদিকের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকালে সিআরএ কার্যালয়ে সংগঠনের সভাপতি দৈনিক দেশ বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেসের সম্পাদক নুরুল আমিন খোকন সংশোধিত গঠনতন্ত্র পাঠ করে শোনান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবির সম্পাদক আল মামুন। এসময় সংগঠনের গঠনতন্ত্র নিয়ে বিশাদ আলোচনায় অংশগ্রহণ করেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি রাজু আহমেদ,যুগ্ম সম্পাদক আব্দুল কাদের রাজু, যুগ্ম-সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, প্রচার সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক মো. আশরাফ উদ্দিন, ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন, আপ্যায়ন সম্পাদক আবুল হাসানাত মিনহাজ, সহ-অর্থ সম্পাদক এবাদুল হক, সহ-প্রচার সম্পাদক এম আর মিলন, সহ-আপ্যায়ন সম্পাদক নূরনবী শাওন, কার্যকরী সদস্য নজিব, গিয়াস উদ্দীন পান্নাসহ সংগঠনের নেতৃবৃন্দ। 

এ সময় সংগঠনের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন শেষে সংগঠনের সকল সদস্যকে গঠনতন্ত্র অনুসারে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা করার অনুরোধ জানানো হয়। সেই সাথে সাংবাদিকদের ন্যায়সঙ্গত দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় চট্টগ্রামের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংগঠনের সাধারণ সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেসের সম্পাদক নুরুল আমিন খোকনের জন্মদিন উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে নিয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার