সবজি বাজারের ব্যবসায়িকদের কারসাজির অভিযোগে জরিমানা
সবজি বাজারের নাগামহীন মুল্য বৃদ্ধিতে দিশেহারা নিম্ন আয়ের জনগন। এই বিষয়ে সরকারীভাবে মনিটরিং এর অংশ হিসাবে দেশের বিভিন্ন স্হানে প্রশাসনের অভিযান শুরু হয়। তারই অংশ হিসাবে রাজধানীর কাওরান বাজার এলাকার কিচেন মার্কেটে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কারসাজির প্রমাণ মেলায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা রাজধানীর কাওরান বাজার এলাকার কিচেন মার্কেটে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কারসাজির প্রমাণ মেলায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা টাস্কফোর্স।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘সম্পূর্ণভাবে পেপারল্যাস বিজনেস চলমান। ক্রয় ও বিক্রয় রশিদের ব্যবহার নেই। নিজেদের ইচ্ছেমতো ব্যবসা পরিচালনা করছেন বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। একে অপরকে দোষারোপ ছাড়া ভিন্ন কোনো বক্তব্য পাওয়া যায় না।
তিনি আরো বলেন, ‘টাস্কফোর্সের অভিযানে সকল ব্যবসায়ীকে ক্রয় ও বিক্রয় রশিদ সংগ্রহ এবং সরবরাহ করতে নির্দেশনা দেয়া হয়েছে। মূল্য তালিকা টানানোর জন্যে কঠোর নির্দেশনা প্রদান এবং ব্যত্যয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে।’
T.A.S / এমএসএম
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল