মান্দায় স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় স্বামীকে মারপিট
নওগাঁর মান্দায় স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানানোয় স্বামীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রসাদপুর ইউপির খুড়িয়াডাঙ্গা পালপাড়া গ্রামে। এ ঘটনায় ওই মহিলার স্বামী শহিদুল ইসলামসহ (৩৫) তিনজনকে আসামি করে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্য আসামিরা হলেন- একই এলাকার লবজান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫) ও আফসার আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৩)। অভিযুক্ত শহিদুল ইসলাম খুদিয়াডাঙ্গা পালপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুল ইসলাম দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে উত্যক্ত করে আসছিলেন। মাঝেমধ্যে বাড়ির সামনে দিয়ে যাতায়াত করত এবং কটূক্তিমূলক কথা বলত। ঘটনার দিন গত শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে অভিযুক্ত শহিদুল ওই গৃহবধূর বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকেন। এর জেরে ওই গৃহবধূর স্বামী আনিসুর রহমান ও অভিযুক্ত শহিদুল ইসলামের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এ ব্যাপারে অভিযুক্ত শহিদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, রাস্তা দিয়ে যাওয়ার পথে তারাই আমাকে ধরে মারপিট করে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় ওই মহিলার স্বামী ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে