ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যেকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ডামুড্যা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্যে প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম প্রমুখ আলোচনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর ছিদ্দিক বলেন, হাত ধোয়া জনসচেতনতা তৈরিতে উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে দিবসটি পালিত হয়ে থাকে।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার