ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:৪৭

কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হাসি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াপাড়া এলাকায়। শিশু হাসি আক্তার ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসির সহপাঠী চাচাতো ভাই আকাশ মিয়ার (১০) সাথে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় হাসি আক্তার। এরই একপর্যায় পানিতে ডুবে নিখোঁজ হয় সে। এরপর চাচাতো ভাই আকাশ মিয়ার চিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজির পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসি আক্তারকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই হাসি আক্তার নামে ওই শিশুর মৃত্যু হয়েছে।

তবকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ