ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনার ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে মানকববন্ধ কর্মসূচি পালন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৪

খুলন-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। মঙ্গলাবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় খালিশপুর ক্রিসেন্ট গেট বিআইডিসি রোডে ক্রিসেন্ট কারখানা শাখার উদ্দোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সমাবেশ অনুষ্ঠিতে হয়।

খুলনার খালিপুরস্থ ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার ষ্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইষ্টার্ণ, নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং ও জেজেআই জুট মিল চালুর দাবিতে বেলা সাড়ে ১১টায় শ্রমিকরা ক্রিসেন্ট গেটে সমবেত হন। পরে ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার আয়োজনে বিআইডিসি রোডে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট জুট মিল কারখানা শাখার সিনিয়ার সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন। 

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- খুলনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসেদ আলম শমসের, খুলনা মহানগর বিএনপির সদস্য বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শেখ আল-আমিন, মহানগর বাসদের সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, ইষ্টার্ণ জুট মিলের শ্রমিক নেতা অলিয়ার রহমান, ক্রিসেন্ট কারখানা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়ার সহ-সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, কোষাধ্যক্ষ মো. সেলিম, দপ্তর সম্পাদক সুমন খন্দকার ও শামীম আহম্মেদ। 

সমাবেশে বক্তরা বলেন, দীর্ঘ চার বছর রাষ্টায়ত্ত ২৬টি পাটকল বন্ধ হলেও এখনো পর্যন্ত খুলনার ৫টি জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে বিজেএমসির আওয়াধীন সকল পাটকল চালুসহ শ্রমিকদেন পাওনা পরিশোধের জোর দাবি জানান।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত