ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে দণ্ড


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৪৩

বাঁশখালীর চাম্বলের পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আরিফ, আতিকুর রহমান ও ফজল কাদেরকে কারা ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার চাম্বলের ৫ ও ৬নং ওয়ার্ড এলাকায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জসিম উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে আটকপূর্বক বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের কারাদণ্ড এবং ফজল কাদের নামে একজনকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করো হয়। এছাড়া ঘটনাস্থলে পাওয়া উত্তোলিত বালু এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন জানান, পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সদস্যদের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপানা আইন ২০১০ অনুযায়ী আটক মো. আরিফ এবং মো. আতিকুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড এবং কবির আহমদের ছেলে ফজল কাদেরকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে উত্তোলিত বালু এবং একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগের গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈলছড়ী ইউপির বটতলা এলাকার পাহাড়ি টিলা থেকে মাটি কাটা ও বহন করার অপরাধে একটি ডেম্পার ট্রাক জব্দ ও দুজনকে আটক করেন তিনি। আটককৃত ওবায়দুর রহমান ও আব্দুল মালেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন। পৃথক অভিযানে খানখানাবাদের রায়ছটা ইশ্বর বাবুর হাট বরফকলসংলগ্ন এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বহনের অপরাধে ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

উল্লেখ্য, বাঁশখালীতে যোগদানের মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক চমক দেখাচ্ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির