উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধার ৮২ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ এবং বাতিলসংক্রান্ত স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধার ৮২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জেলার ৮২টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে ‘গাইবান্ধার সকল চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণের ব্যানারে’ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- খোলহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সাহাপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান সরকার, বল্লমঝার ইউপি চেয়ারম্যান জুলফিকার আলীসহ অন্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা একটি বেসরকারি টেলিভিশনে স্থানীয় সরকার উপদেষ্টার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, আগামীতে তারা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
শেষে সরকারের সব চেয়ে জনপ্রিয় কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান ‘ইউনিয়ন পরিষদ’ ভেঙে না দেয়ার জন্য আবেদনসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত