ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় প্রশাসনের কঠোর অভিযান


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ৮:১৪

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের গেদ্দ বালাপাড়া গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (২১ ডিসেম্বর) ফসলি জমির মালিক আহমেদ আলী সরকারি পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত করে ট্রাকটরের মাধ্যমে জমির মাটি অপসারণ করে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করছিলেন। এতে একদিকে আবাদি ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে সরকারি সড়কও ঝুঁকির মুখে পড়ছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে সহকারী ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) অংকন পাল বিকেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে ফসলি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক আহমেদ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে এসিল্যান্ড অংকন পাল বলেন, “ফসলি জমির মাটি কাটা ও বিক্রি সম্পূর্ণ বেআইনি। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়।” তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও বিক্রি স্থায়ীভাবে বন্ধের জোর দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে