ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

‘হাসিনা গণঅভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ৮:৮

খুনি হাসিনা গণঅভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জে বাজারে এনসিপি আয়োজিত পদযাত্রা শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্টে দিল্লির আধিপত্যবাদকে উৎখাত করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়। যারা দিল্লির দাসত্ব করবে, বাংলাদেশে তাদের স্থান হবেনা।

তিনি বলেন, অবিলম্বে হাদীর খুনীদের ধরতে হবে। এক হাদীকে হত্যা করে হলেও বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ হাদীর সৃষ্টি হয়েছে। এসব হাদীরাই শহীদ হাদীর স্বপ্ন বাস্তবায়ন করবে।

মাহবুব আলম বলেন, শহীদ হাদী কিভাবে সমাজে অর্থ ছাড়া রাজনীতি করেছে তা আমাদের শিখিয়েছে। আমরা পেশি শক্তিকে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাবো। প্রয়োজনে শহীদ হবো, তবুও দেশের এক ইঞ্চিও ছাড় দেবোনা।

তিনি বলেন, আমরা যদি সততার সাথে রাজনীতি করতে পারি, কষ্ট করতে পারি, তাহলে আগামীর রাজনীতি হবে তরুণদের জন্য। ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হলে প্রয়োজনে আমরা জীবন দিবো, তবুও অন্যায় অনিয়মের কাছে মাথা নত করবোনা।

পদযাত্রায় আরো বক্তব্য দেন সংগঠনের জেলার প্রধান সমন্বয়কারি মাহবুব আলম, ফরিদগঞ্জ উপজেলা সমন্বয়কারী শামিম খান, কচুয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী তোফাজ্জল হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলার প্রধান সমন্বয়কারী আমানুল্লাহ পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারী এ্যাড. আবদুল জব্বার, জেলা জাতীয় শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম, এছাড়াও এনসিপির সদস্য শাহাদাত, রাকিব প্রমূখ।

হাজীগঞ্জ উপজেলার এনসিপির, যুব শক্তি, ছাত্র শক্তির নেতারা পথযাত্রায় উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী