সংবাদপত্র কার্যালয়ে আগুন ও নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদ
প্রথম আলো, ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ ও নিউ এজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তা করার প্রতিবাদে গাজীপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক দিনকালের সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন সভাপতির বক্তব্যে বলেন, শরীফ ওসমান হাদির কফিন সামনে রেখে দেশপ্রেমের পরিচয় দিতে পারতেন; কিন্তু তা না করে সংবাদপত্র ও প্রবীণ এক সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। এসব হামলার মূল উদ্দেশ্য জনগণ বুঝে গেছে। নির্বাচন বানচাল করতেই এ ধরনের অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা বেঁচে থাকতে দেশে মব সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক মন্ডলীর সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অপর সদস্য শাহ সামছুল হক রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম মাছুম, ৭১ টিভি'র গাজীপুর প্রতিনিধি ইকবাল আহমদ সরকার, কালের কন্ঠের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, প্রথম আলো'র গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, জনকণ্ঠের গাজীপুর মহানগর প্রতিনিধি মাজহারুল ইসলাম কাঞ্চন, ডেইলি স্টারের গাজীপুর প্রতিনিধি মঞ্জুরুল হক প্রমুখ।
মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ