শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
'ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো- জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে মোরা গড়বো'- এ শ্লোগানের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৃত্তি প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে বন্ধু মহল ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, সুপার: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, প্রধানশিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, মুহতামিম মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক দেবদাস কুমার মন্ডল, শিক্ষক সুব্রত কুমার গায়েন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের উন্নয়নে আদর্শ মানব সম্পদে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের লেখাপড়ার জন্য বইপত্র ক্রয়ে এ ধরণের সহায়তা বিশেষ উপকারে আসবে।
এমএসএম / এমএসএম
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট
বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯
মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ
উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার