ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের মাঝে পোনা বিতরণ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ১১:৭

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনিক ভবন মাঠে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন জাতের মাছের পোনা বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় ১০০ হেক্টর পুকুর প্লাবিত হয়েছিল। ক্ষতিগ্রস্ত খামার, পুকুর ও দীঘির সংখ্যা ছিল তিন শতাধিক। এতে উপজেলার মৎস্যচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। তারমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৪১ জন প্রান্তিক মৎস্যচাষির মাঝে পুকুরের পরিমাপ অনুযায়ী ৩৭৫ কেজি কার্পজাতীয় রুই, মৃগেল, কাতলা, কালিবাউশ ও গনিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, উপজেলা কৃষি অফিসার মো. মনিরুজ্জামান, ক্ষেত্র সহকারী মনোজ চৌধুরী, অফিস সহায়ক বাবলু শীলসহ অনেকে।

সাতকানিয়া উপজেলা মৎস্য অফিসার জাকিয়া আবেদীন বলেন, ২০২৪ সালের বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক মৎস্যচাষি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ওই সময় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ক্ষতিগ্রস্ত ৪১ জন মৎস্যচাষিকে প্রণোদনার অংশ হিসেবে ৩৭৫ কেজি পোনা বিতরণ করা হয়েছে।

জামান / জামান

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন