ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জমিজমার বিরোধে জামায়াত নেতাকে মারধর করে হত্যার অভিযোগ


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৪:৪৬

শরীয়তপুরের ডামুড্যায় জমিজমার বিরোধের জের ধরে এক জামায়াত নেতাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আহতাবস্থায় ভেদরগঞ্জ হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান। নিহত জামায়াত নেতা সিড্যা ইউনিয়নের নুরু বক্স মাঝির ছেলে সিরাজুল ইসলাম মাঝি (৫৫)। তিনি ওই ইউনিয়নের জামায়াতের বায়তুল মাল (অর্থ) সম্পাদক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে অভিযুক্ত শরীফ মাঝির পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শরীফ মাঝির পরিবার আওয়ামী লীগের প্রভাব ব্যবহার করে সিরাজুল ইসলাম মাঝির জমি জোরপূর্বক দখলে নিয়ে বেড়া দিয়ে রেখেছিলেন। সরকার পতনের পর ওই জমি স্থানীয় সালিশের মাধ্যমে মেপে বুঝে নেন সিরাজুল। বুধবার সকালে তিনি জমির দখল নিয়ে বেড়া খুলতে গেলে শরীফ মাঝি সিরাজুল ও তার স্ত্রীকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় ও তার পরিবারের লোকজন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আসামি করে ডামুড্যা থানায় মামলা করা হয়েছে। দোষী ব্যক্তির দ্রুত বিচার দাবি করেছেন পরিবার ও স্থানীয়রা।

নিহতের স্ত্রী বলেন, আমাদের জায়গা আওয়ামী লীগের নেতাদের দিয়ে জোর করে দখল করে বেড়া দিয়ে রেখেছিল শরীফ মাঝি। বুধবার আমাদের জমির বেড়া খুলতে গেলে শরীফ এসে বাধা দেয়। একপর্যায়ে সে আমাদের মারধর শুরু করে। পরে কী হয়েছে তা আমি জানি না।

সিড্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন বলেন, বিগত সরকারের আমলে জোর করে নিহত সিরাজুল ইসলামের জমি দখল করে বেড়া দিয়ে রেখেছিল শরীফ। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মিলে মেপে তার জমি তাকে বুঝিয়ে দেই। ওই জমির বেড়া খুলতে গেলে তার ওপর হামলা করে তাকে হত্যা করা হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল নিহত সিরাজুল ইসলাম মাঝি ও শরীফ মাঝির পরিবারের মধ্যে। বুধবার সকালে ওই জমিতে কাজ করতে গেলে সিরাজুল ইসলাম মাঝিকে ধাক্কা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত সিরাজুল ইসলাম হার্টের রোগী ছিলেন। সুরতহাল করা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার