বোয়ালমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যমান দুটি আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) জেলা যুবলীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফরিদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুরে আয়োজিত এ বর্ধিত সভায় জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বোয়ালমারী উপজেলায় বিদ্যমান যুবলীগের দুটি আহ্বায়ক কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। জাতীয় নেতৃবৃন্দ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করবেন। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
এ ব্যাপারে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু জানান, বর্ধিত সভায় জাতীয় নেতৃবৃন্দ এসেছিলেন। বোয়ালমারী উপজেলায় বিদ্যমান দুটি আহ্বায়ক কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সম্মেলনের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হবে এবং সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ মার্চ শরীফ সেলিমুজ্জামান লিটুকে আহ্বায়ক এবং দাউদুজ্জামান দাউদ ও শফিউল্লাহ শাফিকে যুগ্ম-আহ্বায়ক করে তৎকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে। এরপর ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ স্বাক্ষরিত এক পত্রে মহম্মদ রফিকুল ইসলামকে আহ্বায়ক এবং মো. হান্নান মোল্যা ও চৌধুরী রায়হান রকিকে যুগ্ম-আহ্বায়ক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied