বাঁশখালীতে গ্যাসের টেইলরের ধাক্কায় নিহত ২, আহত ৫
বাঁশখালীতে গ্যাস বহনকারী দ্রুতগামী টেইলর একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়ায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ওই সিএনজির দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় ওই সিএনজির চালকসহ আরো ৫ জন গুরুতর আহত হন। আহতদের একজনের অবস্থা আশংকাজনক হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা চাঁদপুর সি বি হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বাঁশখালী-চট্টগ্রাম সড়কের সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম নয়া দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর হতে এক সিএনজিচালিত অটোরিকসা ৫ জন যাত্রী নিয়ে আসার পথে বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির বাণীগ্রাম নয়া দীঘিরপাড় এলাকায় আসার সাথে সাথে বাঁশখালী হতে চট্টগ্রামগামী গ্যাস বহনকারী দ্রুতগামী একটি টেইলর সজোরে মুখোমুখি ধাক্কা দেয়ার ফলে সিএনজিচালিত অটোরিকসাটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় মর্মান্তিক এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলো- কক্সবাজারের মহেশখালী উপজেলার কেরনতলী হোয়ানক এলাকার নুরুল ইসলাম ওরফে টুনু মিয়ার ছেলে মো. ওয়াসিফ (১৮) নামে এক সিএনজিযাত্রী। অপরজন একই জেলা ও উপজেলার কালারমার ছড়া ইউপির উত্তর নলবিনা ভাঙ্গারমুখ বড়ুয়াপাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার তিন বছর বয়সী শিশুকন্যা রশ্মি বড়ুয়া (৩।
এই ঘটনায় আহতরা হলেন- কক্সবাজার জেলার মহশখালী হুয়ানক ইউপির হাজী ইমাম শরীফের ছেলে ৫নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার স্ত্রী অর্থাৎ নিহত শিশুকন্যার মা প্রিয়ন্তি বড়ুয়া (২১) এবং সিএনজিচালক জাবের (১৯), মোয়াদের ছেলে সোহান (১৮), মৌলানা ইদ্রিসের ছেলে মো. ওবায়দুল্লাহ (১৯)।
সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন বাঁশখালী থানা সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ঘাতক টেইলরটি জব্দ করেছে পুলিশ।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি