ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোসাইরহাটে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা


সাহেদ আহমেদ, গোসাইরহাট photo সাহেদ আহমেদ, গোসাইরহাট
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:১১

শরীয়তপুরের গোসাইরহাটে পাচারের সময় তিন হাজার কেজি (৬০ বস্তা ) পটাস সার জব্দ করেছে কৃষি বিভাগ। গত মঙ্গলবার রাতে উপজেলার প্রেসক্লাবের মোড় থেকে এ সার জব্দ করা হয়।

গোসাইরহাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, মঙ্গলবার রাতে দাশেরজঙ্গল বাজারের সৈকত ট্রেডার্স থেকে একটি নসিমনে করে তিন হাজার কেজি (৫০ কেজি করে ৬০ বস্তা ) ইউরিয়া সার পার্শ্ববর্তী ডামুড্যা উপজেলার পাচার করা হচ্ছে- এ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীয়তপুর-গোসাইরহাট রাস্তার প্রেসক্লাবের মোড় থেকে নসিমনের চালকসহ মেসার্স সৈকত ট্রেডার্সের ডিলার রবিন ঢালীর ওই সার জব্দ করা হয়। পরে কৃষি অফিসে রাখা হয়।

তিনি আরো জানান, এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজলের ভ্রাম্যমাণ আদালতে আটককৃত মেসার্স সৈকত ট্রেডার্সের ডিলারকে সরকারি নিষেধ অমান্য করায় দণ্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারায় জরিমানা করা হয়। বুধবার উপজেলা কৃষি অফিস কর্তৃক জব্দকৃত সার উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত