ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে মিনি গার্মেন্টসসহ ২৫ দোকান পুড়ে ছাই


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:১৯

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে মিনি গার্মেন্টসসহ ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় গণির আড়তে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন- মিনি গার্মেন্টসেরর মালিক ইলিয়াস, হিট ট্রান্সফার মেশিনের দোকান মালিক রজব খান, সেলুন মালিক মিঠু, প্রিন্টিং দোকানের মালিক খায়রুল আলম, হোল বাটন মেশিন দোকানের মালিক এরশাদ, গেঞ্জির গোডাউনের মালিক তোতা মিয়া, অহিদ, আক্তার, হানিফ, টিভি মেকার দোকানের মালিক কিবরিয়া।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর বাইমাইল এলাকার গণির আড়তে আগুন লাগলে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ীর বাইমাইল এলাকায় গণির আড়তে আগুন লাগে। এতে মিনি গার্মেন্টসসহ ২৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। তদন্তসাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

T.A.S / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার