এমএফএসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে আগস্টে, সিংহভাগ বিকাশে
দেশে থাকা প্রিয়জনদের কাছে বৈধপথে সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারায় প্রবাসীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর রেমিটেন্স সেবা। এবছরের আগস্টে এমএফএস-এর মাধ্যমে ১১শ কোটি টাকারও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, মাস-ভিত্তিতে যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর সিংহভাগই এসেছে বিকাশ-এ।
বিকাশ-এর মাধ্যমে এই বছরের আগস্টে আসা রেমিটেন্স গত বছরের আগস্ট মাসের তুলনায় ১১০% বেশি। যার প্রভাব লক্ষ্য করা গেছে দেশে আসা মোট রেমিটেন্স প্রবাহের উপরও।
দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল করে রিজার্ভকে শক্তিশালী করছে, যা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সে লক্ষ্যে, প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। বর্তমানে, বিশ্বব্যাপী ১৩০টিরও বেশি দেশ থেকে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা যা দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট/নিষ্পত্তির মাধ্যমে নিমেষেই পৌঁছে যাচ্ছে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।
বিকাশ-এ রেমিটেন্স পাঠানো বা গ্রহণ করা যায় যেকোনো সময় যেকোনো জায়গায়। এক্ষেত্রে বার বার ব্যাংকে যাওয়ার প্রয়োজনও নেই। এছাড়া, বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান সহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।
সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশ-এ এখন রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা। এছাড়াও, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসছে বিকাশ।
T.A.S / জামান
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার