নওয়াপাড়া পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান কমিটি গঠিত
যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) নওয়াপাড়া পৌর প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী স্বাক্ষরিত গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডের সদস্যগণ এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মচারীগণ ও সেবা সমন্বকারীদের তথ্য বিবরণী প্রকাশ করা হয়েছে।
তথ্য বিবরণীতে নওয়াপাড়া পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের জন্য উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হোসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. সোহেল সরদারকে সেবা সমন্বয়কারীর দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরব আলী ৩ ও ৭নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেবা সমন্বয়কারী পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রাজিবুর রহমান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম ৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (বি.) কাজী আহাদ হোসেন সেবা সমন্বয়কারী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ৫নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেবা সমন্বয়কারী পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা উদয় শংকর রায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেবা সমন্বয়কারী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সাধন মুখার্জী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান ৮ ও ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সেবা সমন্বয়কারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সি) প্রসেনজিৎ মণ্ডল।
একই সঙ্গে সংযুক্ত সহায়ক কর্মচারী হিসেবে পৌরসভার বিভিন্ন দপ্তরের ৩৩ জনের নাম প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ স্থানীয় সরকার (পৌরসভা সংশোধন) অধ্যদেশ ২০২৪-এর ধারা ৪২(ক) ৩ অনুযায়ী কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। সংযুক্ত সহায়ক কর্মচারীদের একজন তথ্য যাচাইপূর্বক ডকুমেন্টের শুরুতে স্বাক্ষর করার পর সেবা সমন্বয়কারীও স্বাক্ষর করবেন। তবে সিটিজেন চার্টারে বর্ণিত সময়কালের মধ্যেই উপকারভোগীকে তার প্রাপ্ত সেবা প্রদান করতে হবে।
এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পৌরবাসীর সেবাদান সহজ ও দ্রুত করার লক্ষ্যে গঠিত কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
এমএসএম / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত