ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৪:৪৭

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সব মালামালসহ ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকার এমদাদ মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হলেন- মৃত রফিক আহমদের ছেলে আহমদ হোসেন সওদাগর, মো. শাহরু, মো. সেলিম উদ্দিন এবং মৃত নুরুল ইসলামের ছেলে মো. ফেরদৌস, মো. জহিরুল ইসলাম ও আশেক এলাহী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু চাম্বল বাজার থেকে পশ্চিম দিকে যাওয়া সড়কের বেহাল পরিস্থিতির কারণে ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছতে পারেনি। এ ঘটনায় দুটি যৌথ পরিবারের ৬টি বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্থানীয়রা আগুন থেকে রক্ষা করতে গিয়ে মাস্টার শামসুল ইসলামের ঘরটিও ক্ষতিগ্রস্ত হয়।

৮নং ওয়ার্ড ইউপি সদস্য আলী হোসেন বলেন, আমার এলাকার মৃত রফিক আহমদের তিন ছেলের তিনটি ঘর এবং মৃত নুরুল ইসলামের দুই ছেলের বসতঘরসহ ৬টি বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছে ক্ষতিগ্রস্তরা। এছাড়াও আগুন থেকে রক্ষা করতে গিয়ে মাস্টার শামসুল ইসলামের পুরো ঘর ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে।  

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম রওনা করে। তবে যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতির কারণে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। যেহেতু ফায়ার সার্ভিস টিম পৌঁছানোর আগেই আগুন নিভে যায়, তাই ক্ষয়ক্ষতি সংক্রান্তে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি।

T.A.S / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির